― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

চরফ্যাশনে শিশু বলাৎকারের অভিযোগে ক্বারী গ্ৰেপ্তার


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে তারাবি নামাজ পড়তে আসা এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

আহত শিশুটি বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শুক্রবার রাতে তারাবির সময় চরফ্যাশন সদরের খাস মহল জামে মসজিদের তৃতীয় তলায় এ ঘটনাটি ঘটে।


চরফ্যাশন থানা পুলিশ এঘটনায় অভিযুক্ত কারী তালহাকে শনিবার রাতে গ্রেফতার করেছে।

সে চরফ্যাশন শরীফ পাড়াস্থ নুরু মাস্টার বাড়ির মোস্তাক মাওলানার ছেলে। অভিযুক্তকে গ্রেফতারের পর ঘটনাটি প্রকাশ পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তা ভাইরাল হয়।


ঘটনার জন্য শিশুটির পরিবার অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। সিসি টিভির ফুটেজে দেখা যায়, শুক্রবার তারাবির নামাজের সময় (৭.২৩ মি) মধ্য বয়সী এক ব্যক্তি ১০ বছর বয়সী শিশুটিকে নিয়ে চরফ্যাশন খাস মহল জামে মসজিদের সামনে ঘুরা ফেরা করছেন।

৭ টা ২৯ মিনিটের সময় শিশুটিসহ পাঞ্জাবি টুপিপড়া ওই ব্যাক্তি মসজিদের ভিতরে ঢুকছেন। তিনি শিশুটিকে মসজিদের তিন তলায় নিয়ে যান।

রাত ৮টা ২৮ মিনিটের সময় শিশুটিকে পাঞ্জাবি টুপি খোলা অবস্থায় মসজিদ থেকে বের হয়ে যেতে দেখা যায়।

মসজিদের পিছন দিয়ে বের হয়ে মোটরসাইকেলে দ্রুত সটকে পড়েন অভিযুক্ত ব্যক্তি।


নির্যাতনের শিকার শিশুর পরিবারের ভাষ্যমতে, শুক্রবার রাতে তারাবির নামাজ পড়তে আলিয়া মাদ্রাসা মসজিদে যায় শিশুটি ।

সেখানে তার সঙ্গী মামাতো ভাইকে খুঁজে না পেয়ে বেড়িয়ে আসার পথে পাঞ্জাবি-টুপি পড়া এক ব্যক্তি তাকে মোটরসাইকেলে ঘুরানোর প্রলোভন দেখিয়ে মোটর সাইকেলে তোলে।

মাদরাসার মাঠ ও হেলিপ্যাড এলাকায় ঘুরানো শেষে কৌশলে শিশুটিকে খাস মহল জামে মসজিদের তিন তলায় নিয়ে বলৎকার করে।

তারাবির নামাজ পড়তে আসা অন্য শিশুরা বিষয়টি দেখতে পেলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করেন । খবর পেয়ে পরিবারের লোকজন তাকে প্রথমে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।


এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি ঝুঁকিমুক্ত আছে বলে জানিয়েছেন
চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদারকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য জানাযায়নি।
খাসমহল জামে মসজিদ কমিটির সভাপতি চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান,অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) কে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এঘটনায় ভিক্টিমের পরিবার বাদী হয়ে মামলা না করলে তদন্ত প্রতিবেদনে অভিযুক্তের শাস্তি হওয়া উচিত মর্মে রাষ্ট্র বাদী হয়ে মামলা করার বিষয়ে জেলা প্রশাসক বরাবরে প্রস্তাব করা হবে বলেও জানান ইউএনও।

বিএম/জ/রা