ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স আটক করেছে বলে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন। সিবিএস যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সংবাদ মাধ্যম। আর ডেল্টা ফোর্স হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী শীর্ষ ইউনিট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র “ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে” এবং “দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে”।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, যাকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে”।

“স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী।



