― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

বিশ্বকাপে এক পা রাখল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে এক পা দিয়ে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ।

শনিবার (২২ মার্চ) লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের মাঠে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

নিয়মানুযায়ী, কনমেবল থেকে আসন্ন ফিফা বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে ৬ দল। পয়েন্ট টেবিলের সাত নম্বর দলের তুলনায় ১৫ পয়েন্ট এগিয়ে থাকায় পরের পাঁচ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই আর্জেন্টিনা নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের টিকিট। 

দলে নেই লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজের মতো তারকারা। তাদের অনুপস্থিতিতে বল দখলে উরুগুয়ে এগিয়ে থাকলেও দ্যুতি ছড়ালো আর্জেন্টিনা। সেগুলোর একটি কাজে লাগিয়ে দুর্দান্ত এক গোল উপহার দিলেন থিয়াগো আলমাদা। ডি-বক্সের বাইরে থেকে গতিময় শটে খুঁজে নিলেন জালের ঠিকানা।

বিএম/জ/রা