― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিমান বিধ্বস্ত : আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত প্রথম শ্রেণির শিক্ষার্থী নাফি (৯) মারা গেছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে ৩২ জনে।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাফি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে একই ঘটনায় নাফি’র বোন নাজিয়া মারা যায়।

নাজিয়া তৃতীয় শ্রেণিতে ও নাফি প্রথম শ্রেণিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করত। দুই ভাইবোন বাবা-মায়ের সঙ্গে উত্তরা কামারপাড়া এলাকায় বসবাস করত।

নাফি’র মৃত্যু বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নাফির শরীরের ৯৫ শতাংশ ফ্লেইম বার্ন হয়েছিল। মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায় নাফি।

প্রসঙ্গত: বিমান বিধ্বস্ত ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিলো আইএসপিআর। নাফির মৃত্যু নিয়ে এখন পর্যন্ত ৩২ জনে পৌঁছেছে৷

টিবিএম/জ/রা