― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বাবুগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

বিশেষ প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সজীব (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আনন্দ (৩৫) গুরুতর আহত হয়েছেন।


গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সজীব বরিশাল নগরের ঝরঝরিয়াতলা এলাকার বাসিন্দা আবদুল মান্নানের ছেলে। আহত আনন্দের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়।

নগর পুলিশের বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী মোড়ল এক্সপ্রেস (ঢাকা মেট্রো-১২-৩২৭৪) নামে একটি বাস রহমতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সজীব ও আনন্দ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।