― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বাউবিতে লেখাপড়ার সুযোগ পাচ্ছেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামকে শিক্ষার মান উন্নয়ন কর্মমুখী, গণমুখী করার জন্য সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রংপুরে। সমাবেশে নগরীর পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের অন্তত ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শনিবার (১ মার্চ) সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুর নগরীতে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী, সাংবাদিক, শিক্ষকসহ সুধীজন সমাবেশে উপস্থিত ছিলেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসএস বিভাগের পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তালেব প্রধান বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী যে কোনো বয়স ও তৃতীয় লিঙ্গের নাগরিকরা মর্যাদার সঙ্গে বাধাহীন পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। ফলে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের সম্পদ এবং আশির্বাদ হয়ে উঠতে পারে। সেজন্য শিক্ষাক্ষেত্রে বৈষম্যহীনতা, নিরাপত্তা ও সমানাধিকার প্রতিষ্ঠায় বাউবি প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বয়সের সীমাবদ্ধতা আছে, কিন্তু বাউবিতে তা নেই।

সমাবেশে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা বলেন, বাউবি তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের লেখাপড়া করার সুযোগ করে দেওয়ায় আমরা অনেক খুশি। আমরা সমাজে ভালোভাবে জীবনযাপন করতে চাই।

সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামী।