― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বাউফলে অপহরণের ২ দিন পর ব্যবসায়ী শিবু বণিক উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে (৭৬) উদ্ধার করেছে ‍পুলিশ ও র‍্যাব। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কচুয়া এলাকা থেকে থানা–পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধার করার পর শিবানন্দ রায় বণিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে বাউফল থানায় নিয়ে তাঁকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।

গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে বেঁধে পাঁচ লক্ষাধিক টাকা লুট ও এই ব্যবসায়ীকে ট্রলারে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তদের একটি দল। শিবু বণিক কয়েকটি কোম্পানির পণ্যের ডিলার (পরিবেশক)। এ ছাড়া চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্য পাইকারি বিক্রি করতেন তিনি।