নিজস্ব প্রতিবেদক:
বরিশাল কেন্দ্রীয় কারাগারে মহিলা কারাবন্দিদের জন্য একটি টেলিভিশন দেওয়া হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির সহযোগিতায় টিভিটি বিতরণ করা হয়।
আজ বুধবার (২৩ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ে মহিলা কারাবন্দীদের জন্য টিভিটি সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন এর নিকট হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.কে.এম আক্তারুজ্জামান মামুম , সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল নাহার মুন্নির, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার।
প্রসঙ্গত: নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে গত ২১ জুলাই জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গেলে অবস্থানরত মহিলা কারাবন্দীগণ তাঁর কাছে একটি টিভি দাবি করেন।
টিবিএম/জ/রা



