নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরের কাশিপুর এলাকায় একটি দীঘি ও পুকুর থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিটি করর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর উত্তর ইছাকাঠী এলাকার হাতেম মীরার দিঘির পাড়ে মানুষের পায়ের কাটা অংশ দেখতে পায় নীরব নামের এক শিশু।
সে স্থানীয়দের জানালে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে থানা পুলিশ এসে সেই পায়ের অংশ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বাবুল সিকদার জানান, পায়ের অংশটি পুলিশ নিয়ে যাওয়ার সময় দীঘির পশ্চিম পাশের একটি পুকুরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের শরীরের আরও কিছু অংশ ভাসতে দেখে। পরে সেগুলো উদ্ধারও করে পুলিশ।
যারা যারা উদ্ধারের সময় কাছে ছিল তারা হাত-পায়ের টুকরাসহ মাথার মস্তক ও কলিজাও পেয়েছে। তবে পুলিশ স্থানীয়দের কিছু বলেনি। তারা পুকুর ও দীঘিতে তল্লাশি করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দিয়ে এনেছে।
মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।
বিএম/জ/রা



