― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশালে আকাশে দেখা মিললো সূর্যের, স্বস্তি ফিরেছে নগরজীবনে

নিজস্ব প্রতিবেদক: বরিশালে শনিবার সকাল থেকে ঘনকুয়াশা থাকলেও দুপুর দিকে সূর্যের দেখা মিলেছে। এতে স্বস্তি ফিরছে নগরীর জনজীবনে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকাল শুক্রবার তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ প্রণব কুমার রায় বরিশাল মেইলকে বলেন, আজ সকাল থেকে কুয়াশা ছিল। দুপুর ১২ টার দিকে সূর্য উঠেছে। তবে কুয়াশা পুরোপুরি কেটে না যাওয়ায় সূর্যের তাপ তেমন একটা লাগছে না। যদিও সূর্য ওঠায় কুয়াশার পুরুত্ব কমেছে। ধীরে ধীরে সূর্যের তাপে মানুষের মাঝে স্বস্তি ফিরবে। আগামীকালও একই সময়ে সূর্য উঠতে পারে। তবে ঘন কুয়াশা থাকবে।

তিনি বলেন, আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।