― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া আসামি গ্রেপ্তার করল র‍‍্যাব

নিজস্ব প্রতিবেদকঃ

পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া ছাত্রদল নেতা কবির জমাদ্দারকে (২৮) গ্রেপ্তার করেছে র‍‍্যাব-৮। গতকাল সোমবার (২৬ মে) দিবাগত রাতে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল র‍‍্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।


গ্রেফতার কবির জমাদ্দার (২৮) পিরোজপুর জেলার লক্ষ্মীপুরা গ্রামের মালেক জমাদ্দারের ছেলে ও পিরোজপুর জেলা ছাত্রদলের সদস্য।


র‍‍্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন, গত ২৩ মে সকালে ভান্ডারিয়ার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মোদিরাবাদ গ্রামে এক নারীর ঘরবাড়ি ভাংচুর করে ২০-২৫ জন। সেই ঘটনায় কবিরসহ দুইজনকে আটক করেছিল পুলিশ। তখন ১০-১৫টি মোটর সাইকেল নিয়ে একদল ব্যক্তি পুলিশের উপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহত এক পুলিশ সদস্য ভান্ডারিয়া থানায় মামলা করে। সেই মামলায় কবিরকে গ্রেফতার করেছে র‍‍্যাব