― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

পণ্যের অস্বস্তি দাম নিয়ে শুরু হচ্ছে রমজান

ডেস্ক রিপোর্ট : এ বছর রমজানে চাহিদা বিবেচনায় বাড়তি যোগানের হিসাব দিয়েছে সরকার। বলা হয়েছে, সাধ্যের মধ্যেই থাকবে দাম।

এদিকে টিসিবির হিসাব বলছে, গত রমজানের তুলনায় লিটারে ৩০ টাকা বেড়েছে খোলা খোলা সয়াবিনের দাম।

আর লিটারে ১০ টাকা বাড়লেও পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন। অবশ্য, শুল্ক ছাড়ের ফলে কেজিতে ২০ টাকা কমেছে চিনির দর।

প্রতি কেজি খেজুরে কমেছে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। আর অপরিবর্তিত রয়েছে ছোলার দাম, প্রতি কেজি যা ১১০ টাকা।  

এ বিষয়ে সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, কতিপয় বড় ব্যবসায়ীর কাছে আমাদের বাজার পুরো জিম্মি রয়েছে।

এ বিষয়ে সরকার কোনরকম কোন উদ্যেগ নিচ্ছেন না।