― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

পটুয়াখালীতে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট: পটুয়‍াখালীতে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ ‍উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার (৫ জানুয়ারি) ভোর রাতে পটুয়াখালী সদরের ছোট আউলিয়াপুর বলাইকাঠী গ্রা‌মে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ।

নিহত নুরজাহান বেগমকে (৪৫) ছোট আউলিয়াপুর বলাইকাঠী গ্রা‌মের নূর মোহাম্মদের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত নুর মোহাম্মদ হাওলাদারকে আটক করেছে পুলিশ।

নিহতের পুত্রবধূ রো‌জি আক্তার ও নুপুর আক্তার জানান, দ্বিতীয় বি‌য়ে করা নি‌য়ে শ্বশুর নুর মোহাম্মদ ও শাশুড়ির ম‌ধ্যে বি‌রোধ চল‌ছিল। ঘটনার দিন রা‌তে দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীকে তালাক দেওয়ার জন‌্য চাপ প্রয়োগ ক‌রেন নুর মোহাম্মদ। এ নি‌য়ে স্বামী-স্ত্রী ম‌ধ্যে ঝগড়া হয়। প‌রে পুত্রবধূ‌দের মধ‌্যস্থতায় স্ত্রী নুরজাহান বেগ‌মের কা‌ছে ক্ষমা চান। এর পর সবাই ঘু‌মি‌য়ে পড়লে রাত ৩ টার দি‌কে স্ত্রী নুর জাহান বেগম‌কে গলা কেটে হত‌্যা ক‌রে পা‌লি‌য়ে যান নুর মোহাম্মদ।

এ ঘটনার সুষ্ঠু ‌বিচার দাবি ক‌রেছেন স্থানীয় ও নিহতের স্বজনরা। নিহত নুরজাহান বেগমের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

ওসি মো. ইমতিয়াজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।