― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পটুয়াখালীতে নকল করায় ১১ পরীক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৫ শিক্ষককে জরিমানা


নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: অসদুপায় অবলম্বনের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ওইদিনের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আর পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্রের দায়িত্বে থাকা পাঁচজন সহকারী শিক্ষককে প্রত্যককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজে অবস্থিত মাদ্রাসা কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব অনিয়ম শনাক্ত করে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন।


জানা যায়, উপজেলার নেতা নেছারিয়া দাখিল মাদ্রাসার দুইজন, কাছিয়াবুনিয়া আসমত আলী পন্ডিত দাখিল মাদ্রাসার দুইজন এবং পশ্চিম গাব্বুনিয়া দাখিল মাদ্রাসার একজন সহকারী শিক্ষকের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, অসদুপায়ে সহযোগিতা ও দায়িত্ব অবহেলা করার অভিযোগে জরিমানা করা পাঁচ শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

বিএম/জ/রা