― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি  নুরুল হক নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ, নাকের হাড় ভাঙ্গা, চোয়ালে ও মেরুদণ্ডেও আঘাত রয়েছে। এমতাবস্থায় সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কে জানিয়েছেন নুরের স্ত্রী মারিয়া আক্তার। 

এরপর  নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং৷ 

প্রেস উইং জানায়, আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন গণঅধিকার পরিষদের সভাপতি  নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

এ সময় নুরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি প্রধান উপদেষ্টাকে জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে এবং তিনি চোয়ালে ও মেরুদণ্ডেও আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়া প্রয়োজন।

এ সময় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন। 

প্রধান উপদেষ্টা বলেন, নুরের ওপর হামলার ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। একই সঙ্গে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও হচ্ছে বলেও জানান ড মুহাম্মদ ইউনূস। 

টিবিএম /জ/রা