― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নির্বাচন বানচালের শঙ্কা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকায় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, “আজ কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যহত করার জন্য নিত্য-নতুন দাবির কথা বলছে। এমন এমন দাবি তুলছেন, যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংখ্যানুপাতিক পিআর, সংখ্যানুপাতিক ভোট। এটা বুঝতে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন।”

মির্জা ফখরুল বলেন, ‘‘এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন, অত্যন্ত জোরেশোরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে, কেন করছেন এটা? সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে, এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে।”

দ্রুত জুলাই সনদ ঘোষণার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমি এখনো বলি যে, সময় আছে। অতি দ্রুত এই সনদ, এই সংস্কার, এগুলো জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন এবং অতি দ্রুত নির্বাচনের যে ব্যবস্থা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন।”

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। এছাড়া কোনো বিকল্প নেই।”