― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

নির্বাচন ও গণভোট ২০২৬: মুন্সীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জে নিশ্চিদ্র নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে বড় ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী। তিনি জানান, ভোটাররা যাতে নির্ভয়ে এবং নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পুরো জেলায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিশেষ করে ভোটকেন্দ্রগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, মুন্সীগঞ্জের প্রতিটি ভোটকক্ষকে ইতিমধ্যে সিসিটিভি (CCTV) ক্যামেরার আওতায় আনা হয়েছে। জেলা প্রশাসক জানান, ৪৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩শ’র বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সে অনুযায়ী বাড়তি ফোর্স মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের দিন ও তার আগে-পরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করা।

মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম এবং সেনাবাহিনী ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, মুন্সীগঞ্জের তিনটি নির্বাচনী আসনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহভাজন গোলযোগকারীদের তালিকা তৈরি করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বেসামরিক প্রশাসনকে সহায়তায় তারা মাঠ পর্যায়ে নিয়মিত টহল জোরদার রেখেছে। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে কাজ করে যাচ্ছে।