― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

ঢাকাকে হেসেখেলে হারাল বরিশাল 

ডেস্ক রিপোর্ট : জিততে হলে ফরচুন বরিশালকে পাড়ি দিতে হতো ১৩৯ রান।

এই ছোট লক্ষ্য পাড়ি দিতে নেমে স্রেফ ১৬ ওভার সময় নিল বরিশাল। ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে হেসেখেলেই সহজ জয় তুলে নিল তামিম ইকবালের দল। 

চট্টগ্রামের মাটিতে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু এবারের বিপিএলে তৃতীয় পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমন ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ১৯.৩ ওভারে ১০ উইকেটে স্কোরবোর্ডে ১৩৯ রান তোলে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম। ৪৪ বলে যাতে ছিল দুই চার ও চারটি ছক্কা।

বিএম/জ/