ঝালকাঠি প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সোমবার সকাল সাড়ে ৬টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।
এ সময় জেলা পুলিশ, জেলা বিএনপি, ঝালকাঠি প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা
স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।



