― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ঝালকাঠিতে জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি: জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই শ্রোগানে জুলাই শোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছে ঝালকাঠির বৈষম্যবিরোধী ছাত্র আনোদলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) ঝালকাঠি প্রেসক্লাব চত্তর থেকে কার্যক্রম শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শরীফ ওসমান হাদি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়কর্মী খালিদ সাইফুল্লাহ, রাইয়ান বিন কামাল, ইয়াসিন বিন ইফতি, তামজিত খান, ওমর ফারুক ও আরিফা আক্তার কনাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণে তারা জুলাইয়ের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামুল্যে সুচিকৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন এবং সরকারের প্রতিশ্রুতি মতে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করারও দাবি জানান।