ডেস্ক রিপোর্টঃ
আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ১ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন দেশের সব মোবাইল ফোন গ্রাহক। এই দিনটিকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তারই অংশ হিসেবে ১ জিবি ফ্রি ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইন্টারনেট ৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন গ্ৰাহকরা।
পাবেন যেভাবে:
ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি 1211807#, রবি 41807#, বাংলালিংক 1211807 এবং টেলিটক 1111807# নম্বরে।



