― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

খালেদা জিয়ার অপেক্ষায় বিমানবন্দরে নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট:
হাজারো বিএনপি নেতাকর্ীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিমানবন্দর। তাদের কারো হাতে শুভেচ্ছা বার্তা সম্বলিত প্লেকার্ড, কারো হাতে দলীয় পতাকা আবার কেউ নিয়ে এসেছেন ব্যানার। বিমানবন্দরের সামনের সড়কে সকাল থেকেই নেতা-কর্মীদের উপচে পড়া ভীড় দেখা গেছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছানো কথা রয়েছে। তাই সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভোর থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে থাকেন।

সরেজমিনে সকালে দেখা যায়, খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন।

সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে বিমানবন্দর এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।