ডেস্ক রিপোর্ট : বার বার দাম বাড়ার পর এবার ফের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
যা আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
ভরিতে সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ৪০৩ টাকা।
ফলে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা। যা এতদিন ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিএম/বা/রা


