ক্রিড়া ডেস্ক: আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাকিব আল হাসান। লাল-সবুজের জার্সিতে দীর্ঘদিন না খেললেও, ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন তিনি। সেই চুক্তির ভিত্তিতে বিসিবি থেকে তার এখনও ৪৮ লাখ টাকা (ট্যাক্স ব্যতীত) পাওনা রয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ক্রিকেটারদের বেতন বৃদ্ধি এবং নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
কোন কোন ক্রিকেটার চুক্তিতে থাকবেন, তা প্রায় নিশ্চিত হয়ে গেছে। একইসঙ্গে, চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধিরও ঘোষণা এসেছে।
জানা গেছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে ২০২৩ সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব। ট্যাক্স বাদ দিয়ে তার বকেয়া পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ লাখ টাকা।
এ বিষয়টি ক্রিকবাজ কে নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।
বিএম/জ/রা



