ডেস্ক রিপোর্ট : ছাত্র-জনতার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানে আহত ১ হাজার ৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।
বৃহস্পতিবার জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এ তালিকায় অতি গুরুতর ৪৯৩ জন আহতদের ‘ক’ শ্রেণিতে ও গুরুতর আহত ৯০৮ জনকে ‘খ’ শ্রেণিতে রাখা হয়।
আহতদের ধরন ভেদে ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বিএম/জ/র/



