― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

আজ ৫ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

আজ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ বুধবার। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি

১৬৪৯ – প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।

১৬৭৯ – জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন।

১৭৮২ – ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে।

১৭৮৩ – ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।

১৭৯২ – টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।

১৮১৭ – যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়।

১৮১৮ – চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।

১৮৩১ – প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশ হয়।

১৮৭২ – ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।

১৮৮৯ – গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।

১৯০০ – যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।

১৯২২ – ভারতে ব্রিটিশ শাসনামলে অসহযোগ আন্দোলনের সময় আজকের দিনে চৌরী-চৌরা ঘটনা, ১৯২২ উত্তরপ্রদেশে পুলিশের নির্যাতন সংগঠিত হয়। পারিবারিক মার্কিন পত্রিকা ‘রিডার্স ডাইজেস্ট’ প্রথম প্রকাশ হয়।

১৯২৩ – অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।

১৯৩৪ – ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।

১৯৩৭ – চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।

১৯৫৮ – নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।

১৯৬৬ – লাহোরে আহূত ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন।

১৯৭৪ – জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।

২০১৩ – যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।
 

জন্ম

১৭৯৯ – ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল।

১৮৪০ – টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ।

১৮৬৬ – স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ।

১৮৮৮- ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।

১৮৯৪ – বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন।

১৯০৭ – অমরেন্দ্রনাথ ঘোষ, কল্লোল, কালিকলম, প্রগতি পর্বের শক্তিমান লেখক।

১৯১৪ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী অ্যালান লয়েড হজকিং।

১৯১৫ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট হফস্টাটার।

১৯৩২ – ভারতের বাঙালি কবি শঙ্খ ঘোষ প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ।

১৯৪১ – মার্কিন অভিনেতা ডেভিড সেলব্য জন্মগ্রহণ করেন।

১৯৪৬ – শার্নত রামপলইনং, একজন ইংরেজ অভিনেত্রী।

১৯৫৪ – আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও লেখক

১৯৭৬ – অভিষেক বচ্চন, ভারতীয় চলচ্চিত্র তারকা।

১৯৮৪ – কার্লোস তেভেজ, আর্জেন্টিনার ফুটবলার।

১৯৮৫ – ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগিজ ফুটবলার।

১৯৯২ – নেইমার, ব্রাজিলীয় ফুটবলার

মৃত্যু

১৬০৮ – জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট।

১৮৫৯ – তর্কবাগিশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজসংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি।

১৮৮১ – বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল।

১৮৮৮ – ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।

১৮৯৪ – সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক।

১৯২১ – সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।

১৯৩২ – রাজনীতিবিদ ও সমাজসংস্কারক মাওলানা মোহাম্মদ আলী।

১৯৫৫ – করুণানিধান বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।

১৯৭৯ – এডি পেন্টার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৮৮ – সন্তোষ দত্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।

১৯৯৮ – অর্ধেন্দু সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।

১৯৯৯ – নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ ওয়াসসিলয় লেওনটিফ।

২০১১ – ইংরেজ লেখক ব্রায়ান জাককুস।

২০১৪ – ফিনিশ কবি মিরকা রেকলা। যূথিকা রায়, ভারতের বাঙালি কিংবদন্তি সংগীতশিল্পী।

২০২০ – কার্ক ডগলাস, মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক।  

২০২০ – মোহাম্মদ শফিক, পাকিস্তানি রাজনীতিবিদ, গিলগিত-বালতিস্তান আইনসভার সদস্য ও গিলগিত-বালতিস্তান সরকারের মন্ত্রী।

২০২০ – স্টানলি কোহেন, মার্কিন জৈব রসায়নবিদ ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী।

২০২৩ – পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ।

বিএম/জ/রা