― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আজ জুলাই সনদের খসড়া প্রকাশ করবে কমিশন

নিজস্ব প্রতিবেদক

‘জুলাই চার্টার’ বা ‘জুলাই সনদ’-প্রণয়নের কাজ একদম শেষ পর্যায়ে। সনদের একটি খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

দেশের ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দুই দফায় ধারাবাহিক সংলাপের মাধ্যমে খসড়াটি কমিশন আজ সোমবার রাজনৈতিক দলগুলোকে সরবরাহ করবে।

এরপর আলোচনা-পর্যালোচনা শেষে জুলাই সনদে সই করবে দলগুলো।

আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসছে কমিশন।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ রবিবার (২৭ জুলাই) এক সংবাদ ব্রিফিংয়ে জানান, কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আজ সোমবার জাতীয় সনদের খসড়া প্রেরণ করা হবে।

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সমাপ্ত হবে বলেও জানান তিনি।

টিবিএম/জ/রা