নিজস্ব প্রতিবেদক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬৮টি ভোটকেন্দ্র বাড়িয়েছে কমিশন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি থাকবে বলে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
আজ সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ চূড়ান্ত এই ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেন।
ইসি জানিয়েছে, এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষের জন্য ১ লাখ ১৫ হাজার ৩৭টি এবং নারীর জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ থাকবে।
গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবার সেই সংখ্যা ৪৬৮টি বেড়েছে।
এর আগে গত মাসে নির্বাচন কমিশন যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছিল, সেখানে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি। চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা আরো বাড়ানো হলো।



