― Advertisement ―

পারিবারিক বিরোধে পাকিস্তানে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ, নিহত ৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও তিন শিশু আহত হয়েছে বলে বুধবার (৫ আগস্ট ২০২৬) পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৪ আগস্ট) খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার বাহরাম খেল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরেই হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।