― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ঝালকাঠি জেলা সদর হাসপাতালে এক্স-রে সেবা বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলা সদর হাসপাতালে ফিল্ম না থাকায় এক্স-রে মেশিন রোগীদের কাজে আসছে না। এর ফলে দেড় মাস ধরে এক্স-রে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া লোকবলের অভাবে ব্যবহার করা হচ্ছে না আলট্রাসনোগ্রাফিও। তাই বাধ্য হয়ে রোগীদের বাইরের বেসরকারি ক্লিনিক থেকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে এসব পরীক্ষা করাতে হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, দেড় মাস পার হয়ে গেলেও সংশ্লিষ্ট খাতে অর্থ বরাদ্দ ও দরপত্র নিয়ে সৃষ্ট জটিলতায় এক্স-রে ফিল্ম কেনা সম্ভব হয়নি। ফলে হাসপাতালে ভর্তি হওয়া ও বাইরে থেকে এক্স-রে করতে আসা রোগী ও স্বজনদের বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে।

হাসপাতালের টেকনিশিয়ান দিলিপ কুমার বলেন, হাসপাতালের এক্স-রে মেশিন বেশ ভালো মানের। কিন্তু ফিল্মের অভাবে গত ৩১ জুলাই থেকে এ সেবা বন্ধ রয়েছে। ফিল্ম কবে হাতে পাওয়া যাবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামিম আহমেদ বলেন, ফিল্মের প্রয়োজন থাকলেও নানামুখী জটিলতায় তা কেনা সম্ভব হয়নি। দরপত্র গৃহীত এবং অনুমোদন হলে ফিল্ম পাওয়া যাবে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন,মানুষের ভোগান্তি কমাতে কার্যকর ব্যাবস্থা নেওয়া হবে। আশাকরি দ্রুত এর সমাধান করা হবে।