― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

এই অভিনেত্রীও পান বিছানায় যাওয়ার প্রস্তাব

বরিশাল মেইল ডেস্ক

ভারতের তেলেগু, মালায়ালাম ও তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়া ‘সেলিব্রিটি ১০০’ তালিকায় স্থান দেওয়া হয়েছে তাকে। দুই দশকেরও বেশি সময়ে ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

২০০৩ সালে মালায়ালাম চলচ্চিত্র মানসিনাক্কারে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন নয়নতারা। জনপ্রিয় এই অভিনেত্রীও যৌন হেনস্তার অভিযোগ করেছেন।

দক্ষিণী সিনেমার সুপারস্টার নয়নতারার পুরোনো একটি সাক্ষাৎকার ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি জানিয়েছেন, কাজের জন্য সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়।

নয়নতারা বলেন, ‘আমাকে গুরুত্বপূর্ণ চরিত্র দেয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দেই। কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছি।’

সবশেষ শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় কাজ করেছেন বেশ জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। ২০২২ সালে পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেন নয়নতারা।