― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

শুভশ্রীর অনুরোধ

বরিশাল মেইল ডেস্ক

পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডে রীতিমতো উত্তেজনা ভারত জুড়ে। বিচার চেয়ে এক দাবি সবার। একের পর সামাজিক মাধ্যমে পোস্ট করছেন তারা। সেপ্টেম্বর মাসের প্রথম দিন পালিত হয় নাগরিক সমাজের ‘মহামিছিল’। সেখানে হাঁটেন খ্যাতনামা সব তারকারা। সকলের একটাই দাবি, ‘বিচার চাই’। এবার ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রসঙ্গ তুলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানান অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তিনি দাবি করেন, বিষয়টি আর অরাজনৈতিক নয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্টোরি শেয়ার করেন অভিনেত্রী। তাতে লেখা, স্বচ্ছ ভারতের চেয়ে আমাদের ‘নিরাপদ ভারত’-এর বেশি দরকার মোদিজি।

প্রচ্ছদে একটি ফাঁসির দড়ি, বিচারের হাতুড়ি এবং এক নির্যাতনের শিকার নারীর অবয়ব। এর আগেও নরেন্দ্র মোদির কাছে ধর্ষণের প্রতিবাদে ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে শুভশ্রী পোস্ট করেছেন। এমনকি, অভিনেতা দেবও সরাসরি মোদি সরকারের কাছে বিল পাস করানোর দাবি করেছেন। গত ১৪ই আগস্ট মেয়েদের রাত দখলের রাতে রাস্তায় দেখা যায় শুভশ্রীকে। পাশে ছিলেন অরিন্দম শীল। এরপর টালিউডের পক্ষ থেকে যে মিছিলের আয়োজন করা হয়, তাতেও প্রথম সারিতে ছিলেন শুভশ্রী। ব্যানার হাতে ক্রমাগত স্লোগান ছিল মুখে। মিছিলে ছিলেন রাজ চক্রবর্তীও। এদিকে তাদের পক্ষ থেকে বাবলি সিনেমার প্রচারও বন্ধ রাখা হয়েছিল। এমনকি, প্রিমিয়ারও হয়নি। বড় লোকসানের মুখে পড়তে হয়েছে এই সিনেমাকে।