বিশেষ আন্তর্জাতিক রন্ধনশৈলীর সমাহার নিয়ে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে শুরু হতে যাচ্ছে ‘কাসেম’স কে কনস্পিরেসি’ শীর্ষক এক অনন্য ভোজ উৎসব। হোটেলটির সদ্য নিযুক্ত এক্সিকিউটিভ শেফ মোহামেদ কাসেমের তত্ত্বাবধানে আগামী ২৩ জুলাই থেকে শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে এই ১০ দিনব্যাপী বিশেষ নৈশভোজ আয়োজন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শেফের নিজস্ব রন্ধনভাবনায় সাজানো বৈশ্বিক স্বাদ ও আধুনিক খাদ্য পরিবেশনা সরাসরি উপভোগের সুযোগ পাবেন ভোজনরসিকরা।
হোটেল শিল্পে দীর্ঘ ১৮ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন শেফ মোহামেদ কাসেম ইতিপূর্বে হায়াত, কেম্পিনস্কি, হিলটন এবং আইএইচজির মতো খ্যাতনামা বিশ্বমানের ব্রান্ডে দক্ষতা দেখিয়েছেন। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার ঐতিহ্যবাহী রান্নার সাথে আধুনিক কৌশলের দারুণ মেলবন্ধন ঘটাতে তিনি বিশেষভাবে সমাদৃত। কোনো নির্দিষ্ট একটি ভৌগোলিক স্বাদে সীমাবদ্ধ না থেকে নিজের অভিজ্ঞতায় অর্জিত সেরা বিশ্বসেরা পদগুলোর মিশেলে তিনি এই বিশেষ ফুড ফেস্টিভ্যালের মেনু তৈরি করেছেন।
উৎসবের আকর্ষণ হিসেবে থাকছে অস্ট্রেলিয়ান সল্ট-ক্রাস্টেড স্যামন, আস্ত খাসির ঐতিহ্যবাহী মিসরীয় ফাত্তা, হামাম মাহশি (পুর ভরা কবুতর), স্প্যানিশ ব্রেইজড বিফ চিকস ও আলেকজান্দ্রিয়ান সীফুড ক্রিম সুপ। পাশাপাশি সরাসরি প্রস্তুতকৃত তাজা সুশি, কয়লায় ঝলসানো লাইভ কোফতা তার্ব এবং মিসরের বিখ্যাত ডেজার্ট ‘উম আলী’সহ আন্তর্জাতিক মানের হরেক পদের ডিশ পরিবেশন করা হবে। ক্রাউন প্লাজা ঢাকার অল-ডে ডাইনিং রেস্তোরাঁ ‘দ্য ফ্লেয়ার’-এ এ উৎসব অনুষ্ঠিত হবে।
এই বিশেষ আয়োজন প্রসঙ্গে এক্সিকিউটিভ শেফ মোহামেদ কাসেম জানান, রান্নার মাধ্যমে নিজের অভিজ্ঞতা ও সংস্কৃতি তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। ‘কাসেম’স কে কনস্পিরেসি’-এর মাধ্যমে তিনি তাঁর ১৮ বছরের বর্ণিল রন্ধনযাত্রার সবচেয়ে প্রিয় স্বাদগুলো ভোজনরসিকদের উপহার দিতে চান। খাবারপ্রেমীদের অনন্য এ অভিজ্ঞতায় শামিল হতে +৮৮০ ১৯৬৬ ৬৬২ ১২১ নম্বরে যোগাযোগ করে অগ্রিম টেবিল বুকিং দেওয়ার আহ্বান জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।



