― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ডিসি থেকে এমপি: জয়পুরহাটে আবদুল বারীর প্রথম লড়াইয়েই আকাশচুম্বী জয়

প্রশাসনিক দীর্ঘ ক্যারিয়ার শেষে রাজনীতির ময়দানে পা রেখেই বাজিমাত করেছেন আবদুল বারী। জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম লড়াইয়েই তিনি ৬৫ হাজার ৫৪৮ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকায় দীর্ঘকাল ‘ডিসি বারী’ হিসেবে পরিচিত এই সাবেক সচিব এখন সাধারণ মানুষের ‘প্রতিনিধি’।

মাঠ প্রশাসন থেকে সচিবালয়—সবখানেই তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। ঢাকার ডিসি এবং বিভাগীয় কমিশনারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর অবসরে গিয়ে তিনি আড়ালে না থেকে বেছে নিয়েছেন জন্মমাটি জয়পুরহাটকে। গত এক বছরে মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ তৈরি হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রথাগত বড় মিছিলের চেয়ে ছোট ছোট উঠান বৈঠক আর ব্যক্তিগত সংযোগই তাঁর জয়ের পথ প্রশস্ত করেছে।

নবনির্বাচিত এই সংসদ সদস্য তাঁর প্রশাসনিক দক্ষতা কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন করতে চান। তবে জয়ের পর তাঁর সবচেয়ে শক্তিশালী বার্তাটি ছিল দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলে কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজের ঠাঁই হবে না। “গ্রুপিং রাজনীতি বরদাশত করা হবে না”—আবদুল বারীর এই কঠোর অবস্থান জয়পুরহাটের রাজনীতিতে নতুন এক প্রশাসনিক কাঠামোর আভাস দিচ্ছে