― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নির্বাচনে বিএনপির সমর্থনে ৪৭%, জামায়াতের ৩৩%: সিএসআই-সুরমার যৌথ জরিপ

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক জনমত জরিপে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি জোট।

বুধবার রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এই সমীক্ষার ফলাফল প্রকাশ করে সেন্টার ফর সোশ্যাল ইনসাইট (সিএসআই) এবং লন্ডনের সাপ্তাহিক সুরমা।

জরিপ অনুযায়ী, নির্বাচনে জাতীয় পর্যায়ে ৪৬.৬০ শতাংশ ভোটার বিএনপি জোটকে সমর্থনের কথা জানিয়েছেন। অন্যদিকে, ৩২.৫৬ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট।

সিএসআই জানিয়েছে, ৬৫ হাজার ভোটারের সরাসরি মতামত এবং ১০ লাখেরও বেশি তথ্য-উপাদান (ডেটা পয়েন্ট) বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের ৮১ শতাংশ ভোটারের মধ্যে অভাবনীয় উৎসাহ কাজ করছে।

জরিপ অনুযায়ী, বিএনপি জোট ১৭১ থেকে ২২২টি আসন পেয়ে সরকার গঠনের দৌড়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। বিপরীতে, জামায়াত জোট তাদের রাজনৈতিক ইতিহাসের সর্বোচ্চ আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

তবে সমীক্ষায় বলা হয়েছে, দেশের অন্তত ৮৬টি আসনে দুই পক্ষের মধ্যে ‘হাড্ডাহাড্ডি’ লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, যা নির্বাচনের চূড়ান্ত ফলে বড় প্রভাব ফেলতে পারে।

এবারের নির্বাচনের সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিযোগিতার পরিবেশকে।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯২ শতাংশ ভোটার মনে করছেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং সব দলের জন্য একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ বিদ্যমান রয়েছে। এছাড়া ভোটারদের মধ্যে বিগত সময়ের তুলনায় নির্বাচনী ভীতি অনেকটাই কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জারিপ সংশ্লিষ্টরা জানান, শহর ও গ্রাম—উভয় অঞ্চলেই সাধারণ মানুষ এবং পেশাজীবীদের মাঝে ভোট দেওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে ভোট-পরবর্তী পরিস্থিতি বা স্থিতিশীলতা নিয়ে সাধারণ মানুষের মনে এখনো কিছুটা সংশয় ও অনিশ্চয়তা রয়ে গেছে।