― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে প্রতিটি মার্কেটে মনিটরিং সেল গঠনের প্রস্তাব

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে এবং কৃত্রিম সংকট রোধে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই ব্যবসায়ী ও অংশীজনদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। সোমবার সকালে মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই প্রশাসক মোঃ আবদুর রহিম খান। সভায় চিনি, ভোজ্যতেল ও ডালসহ বিভিন্ন পণ্যের পর্যাপ্ত মজুত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায়ীরা। তবে সরবরাহ চেইনের বিভিন্ন স্তরে চাদাবাজি বন্ধ করা এবং আমদানিকারক পর্যায়ে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।

ব্যবসায়ী নেতারা জানান, বর্তমানে দেশে প্রধান পণ্যগুলোর সরবরাহ স্বাভাবিক রয়েছে, তাই মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। তবে নির্বাচন-পরবর্তী ছুটির কারণে বন্দরে পণ্য খালাস বা পরিবহনে কিছুটা ধীরগতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন মেঘনা গ্রুপের প্রতিনিধিরা। ক্যাব ও বাজার বিশ্লেষকদের মতে, এবারের রমজান নির্বাচনের ঠিক পরেই হওয়ায় বাজার তদারকিতে কিছুটা শিথিলতা আসতে পারে, যার সুযোগ নিতে পারে অসাধু চক্র। এই পরিস্থিতি মোকাবিলায় এফবিসিসিআই সংস্কার পরিষদের লিয়াজু এন্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান প্রতিটি বাজারে শক্তিশালী মনিটরিং সেল গঠনের ওপর জোর দেন।

আতিকুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “জেলা শহরগুলোতে আমাদের যে শাখা ও সদস্যবৃন্দ রয়েছেন, সেখানে মনিটরিং সেল আরও শক্তিশালী করতে হবে। প্রতিটি মার্কেটে নির্দিষ্ট সময়ে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, এফবিসিসিআই যদি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সরাসরি সমন্বয়ের মাধ্যমে কাজ করে, তবেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে। প্রশাসক আবদুর রহিম খানও সভার সমাপ্তিতে বৃহৎ শিল্পগোষ্ঠীগুলোকে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।