― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পৌরসভার ময়লার স্তূপে দাঁড়িয়ে ইশতেহার ঘোষণা এনসিপি প্রার্থী প্রীতম দাশের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চিরাচরিত নির্বাচনী প্রচারণার প্রথা ভেঙে এক ব্যতিক্রমী ও প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী প্রীতম দাশ। রোববার সকালে শহরের কলেজ রোড এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি মসজিদের সামনে অবস্থিত পৌরসভার ময়লার স্তূপের ওপর দাঁড়িয়ে তিনি তাঁর পরিকল্পনাগুলো তুলে ধরেন। কোনো সুসজ্জিত মঞ্চ নয়, বরং শ্রীমঙ্গলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে প্রীতম দাশের এই ইশতেহার ঘোষণা শহরজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইশতেহার ঘোষণার সময় প্রীতম দাশ জানান, শ্রীমঙ্গল শহরবাসীর কাছে এই ময়লার ভাগাড়টি এখন এক বড় অভিশাপ। বছরের পর বছর ধরে শিক্ষার্থীরা ও ধর্মপ্রাণ মানুষেরা তীব্র দুর্গন্ধ সহ্য করছেন, যার কোনো প্রতিকার হয়নি। সাধারণ মানুষের এই প্রাত্যহিক যন্ত্রণাকে সামনে আনতেই তিনি এই স্থানটি বেছে নিয়েছেন। প্রীতম দাশ প্রতিশ্রুতি দেন, যদি তিনি নির্বাচিত হন তবে তাঁর প্রথম ও প্রধান কাজ হবে এই ময়লার ভাগাড়টি লোকালয় থেকে সরিয়ে এর স্থায়ী ও বৈজ্ঞানিক সমাধান নিশ্চিত করা। তাঁর এই পদক্ষেপ মূলত জনদুর্ভোগের প্রতি চরম অবজ্ঞার এক প্রতীকী প্রতিবাদ।

নিজের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে প্রীতম দাশ বলেন, তিনি কেবল ভোটের জন্য মাঠে নামেননি; বরং চা শ্রমিকদের অধিকার ও আদিবাসীদের ভূমির অধিকার রক্ষায় কাজ করতে গিয়ে তাঁকে ১৩১ দিন কারাভোগ করতে হয়েছে। কৃষক, শ্রমিক, নারী ও যুবকদের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি নিজেকে একজন নিবেদিত প্রাণ হিসেবে দাবি করেন। ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে দেওয়া এই ইশতেহার কেবল একগুচ্ছ প্রতিশ্রুতি নয়, বরং বঞ্চনার বিরুদ্ধে এক বলিষ্ঠ অবস্থান—এমনটাই মনে করছেন স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীরা।