― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

“সবার আগে শিল্প রক্ষা”: সাময়িকভাবে পাটকল বন্ধ রাখার যৌক্তিকতা তুলে ধরলেন আতিকুর রহমান

দেশের টেক্সটাইল খাতের সংকটের রেশ এবার আছড়ে পড়ছে সোনালি আঁশ খ্যাত পাট শিল্পে। ১ ফেব্রুয়ারি থেকে বিটিএমএ-এর মিল বন্ধ রাখার ঘোষণার প্রেক্ষাপটে পাটকল মালিকরাও এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ‘কৌশলগতভাবে’ মিল বন্ধ রাখার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছেন। বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, অস্বাভাবিক উৎপাদন ব্যয়, ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং রপ্তানি বাজার সংকুচিত হওয়ায় এই ঐতিহ্যবাহী শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুর রহমান এক বিবৃতিতে জানান, বর্তমান পরিস্থিতিতে মিল চালু রাখা মানেই পুঁজি হারানো। তাই টেক্সটাইল খাতের মতো পাট শিল্পকেও বাঁচাতে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা একটি ‘আত্মঘাতী’ নয় বরং ‘বাস্তবসম্মত কৌশলগত’ পদক্ষেপ হতে পারে। তিনি উল্লেখ করেন, ধারাবাহিক লোকসান রোধ এবং সরকারের নীতিনির্ধারকদের দ্রুত দৃষ্টি আকর্ষণ করতেই এমন কঠোর সিদ্ধান্ত প্রয়োজন হয়ে পড়েছে। তবে এই সময়ে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ সরকারি তহবিল গঠনেরও জোর দাবি জানিয়েছেন তিনি।