― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

গণভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশের পথনকশা তৈরি হবে: আলী রীয়াজ

আগামী দিনের বাংলাদেশ কোন আদর্শে এবং কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণের একমাত্র চাবিকাঠি আসন্ন গণভোট—এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। রোববার (১১ জানুয়ারি) বরিশালের বেলস পার্কে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘ সংগ্রামের পর অর্জিত এই দেশের প্রকৃত ক্ষমতার উৎস সাধারণ মানুষ। গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, নির্বাচিত প্রতিনিধিদের রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেবে এই ভোটাভুটি। গত ৫৪ বছরেও জনগণের কাছে দায়বদ্ধ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া জাতীয় উন্নতি অসম্ভব।

রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশ গঠনের মৌলিক প্রশ্নে ঐক্যমত্যের ডাক দিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই গণভোট এক ঐতিহাসিক সুযোগ। এটি কোনো সাধারণ নির্বাচন নয়, বরং ‘জুলাই সনদে’র আলোকে একটি ইনসাফভিত্তিক ও মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠনের ভিত্তিপ্রস্তর। কোনো ধরনের গুজবে কান না দিয়ে জনগণকে এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, স্বৈরাচারী শক্তির পুনর্বাসন ঠেকাতে গণভোট সফল করার কোনো বিকল্প নেই। পলাতক অপশক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে তিনি আলেম সমাজকে সত্যের পক্ষে সোচ্চার হওয়ার অনুরোধ জানান। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনও আলেমদের এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় বারো শতাধিক ইমাম ও খতিব অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বরিশাল রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং স্থানীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।