― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৯

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় শনিবার (১০ জানুয়ারি) থেকে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে বনানী থানা ৫ জন, খিলক্ষেত থানা ১০ জন, মিরপুর মডেল থানা ৩ জন, শেরেবাংলা নগর থানা ৮ জন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কাদের মিয়া, মো. হোসেন, মো. হাসান, মো. তাজিম চৌধুরী, শরীফুল ইসলাম শরীফ, শামীম আহম্মেদ জয়, মো, রবিন, মো. সেলিম মিয়া, বাধন চন্দ্র দেবনাথ, অজিত দেওরী, মো. কামরুল, মো. রমজান শেখ, মো. জালাল।

এছাড়া শেরেবাংলা নগর থানা, খিলক্ষেত থানা, বনানী থানা ও মিরপুর থানা পুলিশ নিজ নিজ থানা এলাকায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।