― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ক্যালিক্স মাল্টিপারপাস জালিয়াতি:অধিক মুনাফার ফাঁদে ২ কোটি টাকা লুট, মুগদা পুলিশের জালে চক্রের হোতা

অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ’-এর প্রধান হোতা মো. আক্তারুল ইসলাম বিল্লালকে (৪০) গ্রেপ্তার করেছে মুগদা থানা পুলিশ। গত শনিবার (১০ জানুয়ারি) দুপুরে পাবনা জেলার আমিনপুর থানার কাশিনাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আক্তারুল ও তার স্ত্রী নার্গিস মিলে এই সমবায় সমিতি পরিচালনা করতেন। তারা গ্রাহকদের প্রতি লাখ টাকায় মাসিক ২ থেকে ৩ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেন। সংগৃহীত এই অর্থ উচ্চ সুদে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ হিসেবে দেওয়া হলেও গ্রাহকদের পাওনা লভ্যাংশ বা মূলধন ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয়।

ডিএমপির মুগদা থানা পুলিশ জানায়, গোপন সংবাদ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পলাতক আসামির অবস্থান শনাক্ত করে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত বিল্লালের বিরুদ্ধে মুগদা থানায় ইতোমধ্যেই তিনটি জালিয়াতির মামলা রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতে এবং অর্থ আত্মসাতের মামলাগুলোর অধিকতর তদন্তে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।