― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

এবার অনশনে বসার ঘোষণা দিলেন আন্দোলনরত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে তাদের বাড়িভাড়া ভাতা পাঁচ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সরকার। তবে, শিক্ষক-কর্মচারীরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে আজ শুক্রবার (১৭ অক্টোবর) থেকে অনশন কর্মসূচি এবং আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সব শ্রেণির কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, এ বছর ১০ শতাংশ হারে বাড়িভাড়া এবং আগামী অর্থবছরে আরও ১০ শতাংশ হারে তা বাড়ানোর নিশ্চয়তা দিতে হবে। গতকাল বৃহস্পতিবরা দুপুরে সচিবালয়ে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।

পরে তিনি আর্থিক সীমাবদ্ধতার কথা জানিয়ে সাংবাদিকদের বলেছেন, অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পহেলা নভেম্বর থেকে পাঁচ শতাংশ (বাড়ি ভাড়া ভাতা) তারা দিতে পারবে এবং সেটি ন্যূনতম দুই হাজার টাকা থাকবে।

বৈঠকের পরই আন্দোলনকারীরা যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি স্থগিত করে অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।