― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রাজধানীতে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ ডেকেছিল জাতীয় পার্টি। আজকের ওই সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় সমাবেশস্থলে সাউন্ড গ্রেনেডেরও শব্দ শোনা যায়। এছাড়াও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

এমতাবস্থায় দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সার্বিক বিষয়ে শনিবার (১১ অক্টোবর) ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা ডাকেন। এ দিন বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা।