― Advertisement ―

দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল) প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

সফরকালে গত ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস।