― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রাজধানীতে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিল থেকে ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম।

তিনি জানান, আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায়।

এসব মিছিল থেকে এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছেন বলেও জানান তিনি।

এছাড়া আটক নেতাকর্মীদের কাছ থেকে ১৪টি ককটেল (হাত বোমা) এবং ৬০টি ব্যানার উদ্ধার করেছে ডিএমপি পুলিশ।