― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ঢাকায় শেখ হাসিনার গোপন লকারের সন্ধান

নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। ঢাকার মতিঝিলের পূবালী ব্যাংকের একটি শাখায় এই লকারটি রয়েছে ।

সিআইসি সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, লকারটির একটি চাবি শেখ হাসিনার কাছে ও অপরটি ব্যাংকের কাছে রয়েছে। তবে লকারটি এখনও খোলা হয়নি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইসি কর্মকর্তারা আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এক অভিযানে লকারটি শনাক্ত করেন বলে জানান সিআইসির এক কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করার পর লকারটি খোলা হবে বলে জানানো হয়েছে।