― Advertisement ―

শুল্কারোপের বৈধতা চেয়ে মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ রায় ঘোষণার পর দেশটির সুপ্রিম কোর্টকে নিম্ন আদালতে সেই রায় বাতিলের জন্য অনুরোধ করা হয়েছে। আগের রায়ে অনেক দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপকে অবৈধ বলে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে দায়ের করা ওই আবেদনে ট্রাম্প প্রশাসন বিচারপতিদের দ্রুত হস্তক্ষেপ করে রায় দেওয়ার কথা বলেছে। বিভিন্ন দেশের ওপর এই ধরনের আমদানি কর আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে উল্লেখ করে এই রায় চাওয়া হয়েছে আবেদনে।

ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করতে গিয়ে প্রেসিডেন্টের জরুরি অর্থনতিক অবস্থা সংক্রান্ত ক্ষমতার অপব্যবহার করেছেন বলে গত শুক্রবার রায় দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত।

শুল্ক আরোপ প্রেসিডেন্টের ক্ষমতার আওতায় পড়ে না এবং এটি মূলত ‘কংগ্রেসের ক্ষমতা’ বলে রায় দেওয়া হয়।