― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বাংলাদেশের পাসপোর্ট কতটা শক্তিশালী?

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম। গত বছরের তুলনায় এবার তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।

এর ফলে আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে গত শুক্রবার এ সূচক প্রকাশ করা হয়েছে।

পাসপোর্টে কোন দেশ কত শক্তিশালী :

বর্তমান সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন ও আফ্রিকার দেশ ইরিত্রিয়া।

হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো ছিল ২০০৬ সালে, ৬৮তম।

তবে গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তার আগের বছর ১০১তম।

সবচেয়ে তলানিতে ছিল ২০২১ সালে, ১০৮তম।

টিবিএম/জ/রা