― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

মধ্যরাতে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের সঠিক তথ্য প্রকাশ এবং গভীর রাতে চলমান এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এই বিক্ষোভ শুরু হয়। এতে নগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের এই অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দূর-দুরান্ত থেকে আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিকেল ৩টার দিকেও অবরোধ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা উত্তরার দুর্ঘটনায় নিহতদের স্মরণে নথুল্লাবাদ এলাকার মহাসড়কে গায়েবানা জানাজার আয়োজন করেন। জানাজা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সেখানে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ঘটনায় নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। অনেক পরিবার তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না। আমরা নিহত ও আহতদের সঠিক তথ্য জানতে চাই’।

তাঁরা বলেন, এমন মর্মান্তিক একটি দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ও দগ্ধ হওয়ার ঘটনার পর সরকারের যে ধরনের দায়িত্বশীরতার প্রয়োজন ছিল তা-ও আমরা দেখিনি।

তারা আরও বলেন, দুর্ঘটনার পরে শিক্ষা মন্ত্রণালয় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করেনি। এরপর গভীর রাতে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এতে লাখ লাখ শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগও দেওয়া হয়নি। এই আচরণ মেনে নেওয়া যায় না’।

এসময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী ইমাম হোসেন, শাহরিয়ার রুম্মান, জাহিদুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের নোটিশ আমরাও গভীর রাতে পেয়েছি। নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে সব কলেজে তা জানিয়ে দেওয়া হয়েছে’।