― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

আজ চালু হচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের স্পেশাল ট্রেন

বরিশাল মেইল ডেস্ক

তিনদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের স্পেশাল ট্রেন। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে। সবকিছু ঠিক থাকলে পরদিন সোমবার চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেবে ট্রেনটি।

কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার মেহদী হাসান বলেন, গত ২২ আগস্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে ঢাকা-কক্সবাজারের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল স্পেশাল ট্রেনটি। তিনদিন পর রোববার সন্ধ্যা থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে ট্রেনটি।

তিনি আরও জানান, শনিবার রাত থেকে ভারি বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে।

মূলত ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে গত ৮ এপ্রিল কক্সবাজার টু চট্টগ্রাম রুটে শুরু হয়েছিল ঈদ স্পেশাল ট্রেন। বাসের তুলনায় ভাড়া ও সময় কম লাগায় অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে এই ট্রেনটি।